বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

জয়ার প্রশংসায় পার্বতী

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বাংলাদেশ ছাড়াও টালিউডে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। এ অভিনেত্রী ঢালিউড-টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। সবশেষে এ অভিনেত্রীকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

দক্ষিণী সিনেমার গুণী এ অভিনেত্রীর ‘থাঙ্গালান’ সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি। যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সেই মালয়ালাম অভিনেত্রীর মুখেই শোনা গেল জয়া আহসানের প্রশংসা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সহ-অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী থিরুভোথু বলেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে তার।’

‘থাঙ্গালান’ ছবিটি নিয়ে পার্বতী বলেন, গ্ল্যামারাস চরিত্রে অভিনয় না করলেও এখানে আমার মেকআপ করতে অনেক বেশি সময় লেগেছে। প্রতিদিন আমার প্রায় আড়াই ঘণ্টা মেকআপের পেছনে যেত। চড়া রোদের মধ্যে শুটিং হতো। তিনি বলেন, একদিন পরিচালক বেলা ২টার সময় আমাদের কৃষিকাজ করতে বলেছিলেন। তাপে আমরা ঝলসে যেতাম। আসলে পরিচালক এটাই চেয়েছিলেন। ছবিতে আমাকে গ্ল্যামারাস লুকে দেখা যায়নি। তবে এই লুক আমার দারুণ ভালো লেগেছিল। আসলে আমি নিজেকে যে কোনো রূপেই ভালোবাসি।

দক্ষিণীর দাপুটে এ অভিনেত্রী খানিকটা অভিমান নিয়ে বলেন, আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি ছবি করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি। দক্ষিণী শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা আছে। কিন্তু আমার নেই। আমি তো দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেই অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি।

এদিকে পার্বতীর মন্তব্যে বেশ খুশি হয়েছেন জয়া। ধন্যবাদ জানিয়ে এ অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চড়া দামেই পেঁয়াজ-আলু

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে

উদ্বোধনের আগেই সমুদ্রের পেটে ৫ কোটি টাকার সড়ক!

ইরানের দফায় দফায় হামলা, শত্রুদেশে হতাহতের সংখ্যা বাড়ছে

ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেফতার ৪

গাজায় তীব্র ঠাণ্ডায় মারা যাচ্ছে শিশুরা

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফল প্রকাশ

সচিবালয়ের আ গু ন নেভাতে গিয়ে প্রাণ গেল সিলেটে কর্মরত ফায়ার ফাইটারের