বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

গাজায় ‌‌’গণহত্যা চালাচ্ছে’ ইসরাইল

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ৫, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা (জেনোসাইড) চালাচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা বলা   হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন উপসংহারে পৌঁছেছে।

 

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে উল্লিখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে, ‘একটি জাতি, জাতিগত গোষ্ঠী, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে করা কর্মকাণ্ড।’

 

যদিও ইসরাইল এ গণহত্যার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরও বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্ত:সীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার অধিকার আছে।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, উপসংহারটি ‘হালকাভাবে, রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে’ নেয়া হয়নি।

 

প্রতিবেদনটি উপস্থাপনের পর ক্যালামার্ড বলেন, ‘গণহত্যা সংঘটিত হচ্ছে। ছয় মাস ধরে গভীর অনুসন্ধান ও মনোযোগের সঙ্গে গবেষণাটি করার পর আমাদের মনে কোনো ধরনের, এমনকি বিন্দুমাত্রও সন্দেহ নেই।’

 

অ্যামনেস্টি বলেছে, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ হওয়া পাঁচটি কর্মকাণ্ডের মধ্যে অন্তত তিনটি করেছে ইসরাইল ও ইসরাইলি সেনাবাহিনী। সে সঙ্গে ইসরাইলকে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

 

অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কেনো মন্তব্য করেনি ইসরাইলি কর্মকর্তারা।

 

গত বছরের ৭ আগস্ট ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে প্রায় ১২শ মানুষ নিহত হয়েছে বলে জানায় ইসরাইলি কর্তৃপক্ষ। এছাড়া, ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।  হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরাইল।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন; আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা’

তীব্র শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ

কঠিন সময় পার করছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪৭

হাসিনা-আ. লীগের দুর্নীতির চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত: ড. ইউনূস

দেখা গেছে রজব মাসের চাঁদ

ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন

টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ৩

টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সং ঘ র্ষ, নি হ ত বেড়ে ৩