রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

এক দশকের মধ্যে এবছর সর্বোচ্চ অভিবাসী ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ২২, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

 

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি বলেছে, যাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়েছে, তাদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল বলে আইসিই দাবি করেছে। পাশাপাশি ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের প্রায় এক–তৃতীয়াংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল বলেও জানিয়েছে আইসিই।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর সময়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যাপারে বেশ সোচ্চার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ পরিসংখ্যান বলছে, অনুপ্রবেশকারী তাড়ানোর ব্যাপারে ট্রাম্পের চেয়ে জো বাইডেন এগিয়ে আছেন। কারণ গত ১০ বছরের পরিসংখ্যানের মধ্যে ট্রাম্পের শাসনামলও রয়েছে। তবে ট্রাম্প তার বিগত চার বছরের শাসনামলে যত অনুপ্রবেশকারী তাড়িয়েছেন, তার চেয়ে বেশি অনুপ্রবেশকারী গত এক বছরেই তাড়িয়েছেন বাইডেন। 
 
 
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের কাছে এখন ১৫ লাখ অনুপ্রবেশকারীর তালিকা রয়েছে যাদেরকে ফেরত পাঠানো হবে। এর মধ্যে ভারতীয় রয়েছে ১৮ হাজার।
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সংকটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধরা। কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি।
 
 
আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নি ষি দ্ধ না হলে নির্বাচনে করতে পারবে আ.লীগ

আইপিএল নিলামের আগেই দল পেয়েছেন যেসব ক্রিকেটার

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল

লোহিত সাগরে নৌকা ডুবে নিখোঁজ ১৬

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

গ্লোবাল সুপার লিগের ফাইনালে চোখ আশরাফুলের

মন্দ কাজে ধাবিত মনকে যেভাবে শাস্তি দেব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা