বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সং ঘ র্ষে, আ হ ত ৪

প্রতিবেদক
surmaparerkotha
ডিসেম্বর ১১, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সং ঘ র্ষে, আ হ ত ৪

সুরমা পারের কথা ডেস্কঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে উত্তোলনের পর জব্দ করা বালুর টেন্ডারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাউলিবেড়া ইউনিয়নের চরমুকডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে ভাঙ্গা উপজেলা প্রশাসন।

 

সেই বালু প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রির জন্য গতকাল মঙ্গলবার সকালে সময় নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পরে মঙ্গলবার সকালে চরমুকডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুই পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

এ সময় আহত হয়েছেন- কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের বাসিন্দা ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ান জমাদার (৩০), কাউসার হোসেন (৩০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদার (৫০)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষে আহত রিয়ান জমাদার বলেন, ‘আমি মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় রিপন ও তার লোকজন আমাকে জোর করে মোটরসাইকেল থেকে নামায়।

 

আমার সঙ্গে রিপনের লোকজনের ধস্তাধস্তি হয়। রিপন পিস্তল দিয়ে দুটি গুলি ছুড়ে আমাকে ভয় দেখিয়ে পাশের একটি ঘরে নিয়ে মারধর করে। এ সময় আমার সাথে থাকা আরো দুজনকে পিটিয়ে আহত করা হয়।’

 

 

থানা সূত্রে জানা যায়, ৫ অগাস্টের পর আড়িয়াল খাঁ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে মাসখানেক আগে চরমুকডুবা গ্রামের বাসিন্দা মাইনুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রিপন ভাঙ্গা উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

 

অন্যদিকে, রিপনের গ্রেপ্তারের পর বালু উত্তোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক রবিউল জমাদার রনির বিরুদ্ধে। তবে এ বিষয়ে জানতে মাইনুল ইসলাম রিপনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।

 

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য আমি চরমুকডুবা গ্রামে যাই। একই সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হয়েছে।’

ভাঙ্গা থানা ওসি মোকছেদুর রহমান বলেন, ‘সংঘর্ষে আহত হওয়ার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলেই আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কোনোদিন রূপনগরে যাইনি রিমান্ড শুনানিতে জ্যাকব

চাঁদপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

সকল বার ও ক্লাবে নিষিদ্ধ হতে পারেন পরী মনি!

শুক্রবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকচাপায় যুবক নিহত

টোল ছাড়াই আজ ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

হাসিনার শাসনামলে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: ড. ইউনূস

নেপাল-ভুটানের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান