মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত/

প্রতিবেদক
surmaparerkotha
জুন ১৭, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নিলেও যোগ দেয়নি জামায়াত ইসলামী।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরুর কথা থাকলেও জামায়াতের প্রতিনিধিদের অপেক্ষায় সভা শুরু করতে বিলম্ব হয়।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন। দলের নেতারা সংলাপে আসবেন কি না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। পরে তিনি বলেন, জামায়াত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, কমিশনের সব প্রস্তাবে একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে।

জানা গেছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্হায়ী কমিটি বিরোধীদল থেকে নিয়োগ, নারী আসনের নির্বাচন, প্রধান বিচারপতি নিয়োগ ও সংসদের উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হবে আজকের সভায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নেপাল-ভুটানের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান

যুদ্ধবিরতি শুরুর আগে আরও একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

হাসিনার শাসনামলে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: ড. ইউনূস

ইফতেখার আহমদ দিনার গুমের ১৪ বছর, সন্ধান কামনায় পরিবারের দোয়া মাহফিল

ঢাকা-দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত একই পরিবারের ৬ সদস্য

সিলেট-জকিগঞ্জ সড়কে চলছে পরিবহন ধর্মঘট

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

জবির ৭০০শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস সুন্নাহ ফাউন্ডেশন