সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আইসিটি
  7. আজকের পত্রিকা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. ইসলাম
  12. ইসলাম ও জীবন
  13. একদিন প্রতিদিন
  14. এশিয়া
  15. কৃষি

আজকের জন্য ব্যাংক লেনদেন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক
surmaparerkotha
জুন ৩০, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

সুরমা পারের কথা ডেস্কঃ

চলতি অর্থবছরের শেষ দিনে আজ (৩০ জুন)। তাই রাজস্ব আহরণে সহায়তা করতে আজকের (সোমবার) জন্য দেশের সব বাণিজ্যিক ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু আজ চলতি অর্থবছরের শেষ দিন হওয়ায় এবং কর আদায়ে ব্যবসায়ীদের সুযোগ দিতে এদিন ২ ঘণ্টা অতিরিক্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনের কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ে রাজস্ব জমা দিতে পারেননি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংককে লেনদেনের সময়সীমা বাড়াতে পরামর্শ দেওয়া হয়।

এদিকে, মঙ্গলবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’। প্রতি বছরের মতো এবারও জুন মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে দিনটি ব্যাংক খাতে ছুটি হিসেবে পালন করা হবে। এদিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় যা বললেন হাসনাত আব্দুল্লাহ

মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল আজ

আগামী নির্বাচনে রাতে নয়, ভোট হবে দিনে: ধর্ম উপদেষ্টা

প্রেমিকার বিয়ে হওয়ার সংবাদ পেয়ে প্রেমিক দুবাই থেকে দেশে আসছে

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেন, তিনি বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবেন। কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তাঁর চেম্বারে প্রবেশ করতে হবে। চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি সরকারি হাসপাতালে কাজ করেন। সেখানে সবাইকে চিকিৎসা দেবেন। কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল (ডব্লিউবিএমসি) বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। ডব্লিউবিএমসির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, তাঁরা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসকবাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি

হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শোয়েব আখতার

সাংবাদিকদের সহযোগিতায় সরকারের এগিয়ে আসা উচিত: খন্দকার মুক্তাদির

আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকবে